শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

ক্বেরাত প্রতিযোগিতায় ২য় দেশসেরা কুলাউড়ার খাদিজা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

 

বাংলাদেশ শিশু একাডেমি ২০২২-২৩ এ সারা দেশে কেরাত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে কুলাউড়ার নাশিদ শিল্পী খাদিজা মেহজাবিন।

ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) সনদপত্র এবং রৌপ্য মেডেল তুলে দেন খাদিজা মেহজাবিনের হাতে।

এর আগে রাজধানী ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ২০২০-২১ বছরে সারা দেশ থেকে বাছাইকৃত মেধাবী শিশুদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কেরাত প্রতিযোগিতায় (বাংলা তরজমাসহ) দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পুরস্কারে মনোনীত হয় খাদিজা মেহজাবিন।
খাদিজা কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামের বাসিন্দা ও ভাগমতপুর জামে মসজিদের খতিব হাফিজ কারি শফিকুর রহমান ও গৃহিণী ফাতেমা বেগম দম্পতির দ্বিতীয় মেয়ে। সে কুলাউড়া দারুছুন্নাহ মডেল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষার্থী।
খাদিজা এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সিলেট অঞ্চলে ও মৌলভীবাজারে হামদ-নাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্থান অর্জন করে। এছাড়া এটিএন বাংলা চ্যানেলে ইসলামি জিনিয়াসে সারা দেশের সেরা ১০ জনের তালিকায় রয়েছে। বিভিন্ন সময়ে মৌলভীবাজার ও সিলেট বিভাগীয় পর্যায়ে হামদ-নাত, কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। বর্তমানে সে বাংলাদেশ শিশু একাডেমির তালিকাভুক্ত শিল্পী।
খাদিজা জানান, তার স্বপ্ন সে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। সেজন্য সবার কাছে সে দোয়া প্রত্যাশী।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh