শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়া হাসপাতালের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে – এমপি নাদেল

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার পূর্বে স্বাস্থ্য কমিটির সভাপতি সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলকে বরণ করে নেন কমিটির সদস্যরা। পরে সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, হাসপাতালের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে। আমি সকল সমস্যার বিষয়ে অবগত হয়েছি। জনবল সংকট নিয়ে আমি কথা বলবো কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট আছেন সে বিষয়েও কাজ করতে হবে। আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, কমিটির সদস্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, সাংবাদিক মো. খালেদ পারভেজ বখশ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, ডা. সুলতান আহমদ, উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, কমিটির মোতাহির আলম চৌধুরী, অজয় দাস ও নাহিদু্জ্জামান প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh