মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ৩১ ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে তাদেরকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারে প্রেরণ করা হয়।
এ সময় তাদের কাছে থাকা ৩টি লোহার রামদা, ১টি কুড়াল, ১টি কাঠের রুল, ১টি লোহার দা ও ২টি কালো রংয়ের প্লাস্টিকের টর্চলাইট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুলাউড়া পৌর এলাকার বাসিন্দা সেলিম মিয়া (৪০), জাহিদুল ইসলাম (২৯) ও মো. সেলিম আহমদ (৪২)।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে এসআই দেবাশীষ তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই ইউনিয়নের আছুরিঘাট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়েরের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh