শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ফ্রান্সে রোজা শুরু হবে সোমবার থেকে; বলছে মুসলিম কাউন্সিল

ফারজানা আহমেদ
  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪

আগামী সোমবার (১১ই মার্চ ২০২৪) থেকে ফ্রান্সে রোজা শুরু হবে। ফরাসি কাউন্সিল অফ মুসলিম (CFCM) এমন ঘোষনা দিয়েছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ও বৈজ্ঞানিক তথ্য অনুসারে তারা এই ঘোষনা দিয়েছে । সোমবার রোজা হলে রবিবার দিবাগত রাতে তারাবীহ পড়তে হবে ও সাহরী খেয়ে হবে।

এছাড়াও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে, CFCM ফ্রান্সের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছে, পাশাপািশ এই বরকতময় মাসে গুনাহ মাফের সুবর্ণ সুযোগ কাজে লাগানোর আহবান জানিয়েছে ।

জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) তথ্য বলছে, ইসলামি বিশ্বের প্রায় সব অঞ্চলজুড়ে আগামী ১০ মার্চ(রোববার) অস্ত যাবে শাবান মাসের চাঁদ। ফলে অনেক দেশে ১১মার্চ (সোমবার) থেকে রমজান মাস শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সাধারণত মধ্যপ্রাচ্যে বাংলাদেশের একদিন আগে রোজা ও ঈদ পালন হয়ে থাকে। পুরোনো রীতি অনুযায়ী, বাংলাদেশে এখনো খালি চোখে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh