সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকার পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন হাট-বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। রমজানে এই পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন। ১৮ মার্চ (সোমবার) দুপুরে শহরের দক্ষিন বাজারে অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা শুরু করেন। অভিযানের মুহূর্তে সাধারণ ক্রেতারাও পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন।
এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার কুলাউড়া উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৫০ -৬০ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালাম স্যারের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ক্রয় রশিদ সংগ্রহ করা হয়েছে এবং সঠিক মূল্যতালিকা টানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় কুলাউড়া থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh