মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে

কুলাউড়ায় কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

← Back

Thank you for your response. ✨

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের মাঝে ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পবিার (২৩ মে ) বিকেলে কুলাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৪ জন কৃষককে কৃষি যন্ত্র দেওয়া হয়।
এ সময় কৃষকদের ৫০ শতাংশ ভর্তুকিতে চারটি কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হয়েছে।
কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মহি উদ্দিন । কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো : জসীম উদ্দিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও ফজলুল হক খাঁন সাহেদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক আহমদ নোমান, ভাটেরার চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন মনির, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh