সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় দীর্ঘদিনের জমির সীমানা বিরোধ নিষ্পত্তি করলো প্রশাসন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ার খ্রিষ্টান মিশনারিজ-অবলেট ট্রাস্ট বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দা আকুল মিয়ার দীর্ঘদিনের জমির সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। গত রবিবার (১৮ আগস্ট) সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এ বিরোধ নিষ্পত্তি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি বলেন, উপজেলার লক্ষীপুর মৌজার বনগাঁও এলাকায় অবস্থিত খ্রিষ্টান মিশনারিজ-অবলেট ট্রাস্ট বাংলাদেশ ও স্থানীয় বাসিন্দা আকুল মিয়ার বিরোধ ছিল দীর্ঘদিনের। রবিবার সরেজমিন মিশনের ফাদার জোসেফ গোমেজসহ মিশনের অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে দিনব্যাপী পরিমাপ কার্যক্রম শেষে বিবাদমান উভয়পক্ষের সম্মতিতে সীমানা খুঁটি স্থাপন করে প্রত্যেকের জায়গা বুঝিয়ে দেওয়া হয়। এসময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাকিব হাসান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh