বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে জমশেদ মিয়া (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে রবিবার রাতে জমশেদকে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা।

জমশেদ উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, জমশেদ ভুক্তভোগী কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে আসছে। রবিবার রাতে জমশেদ ভুক্তভোগীর বাড়ি কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলিতে আবারও ধর্ষণের উদ্দেশ্যে গেলে স্থানীয় জনতার সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে জমশেদকে গ্রেপ্তার করেন।

ওসি আরও বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরী থানায় বাদী হয়ে জমশেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। জমশেদ বিবাহিত এবং তার স্ত্রী-সন্তানও রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh