বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবহন শ্রমিক সমাবেশ

মো. মহি উদ্দিন
  • আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবহন শ্রমিক সদস্যদের নিয়ে শ্রমিক সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহরের একটি হোটেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুলাউড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন
কুলাউড়া উপজেলা সভাপতি বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ আলাউদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পরিবহন শ্রমিক ফেডারেশনের মৌলভীবাজার জেলা উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান,
কুলাউড়া উপজেলা উপদেষ্টা মোহাম্মদ আবদুল হামিদ খান, খন্দকার আব্দুস সোবহান, পরিবহন শ্রমিক ফেডারেশনের মৌলভীবাজার জেলা সভাপতি মোহাম্মদ কামাল আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণে সাধারণ সম্পাদক জুলহাস হোসেন বাদল, সিলেট জেলা দক্ষিণের ট্রেড ইউনিয়ন সম্পাদক এডভোকেট মাজহারুল হক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক আব্দুল মুন্তাজিম, রাজানুর রহিম ইফতেখার,
নির্মান শ্রমিক মৌল:-২৭ এর সভাপতি আবুল কাশেম আজাদ, দোকান শ্রমিক মৌল:- ১০ এর সভাপতি সুলতান আহমদ চৌধুরী, পরিবহন শ্রমিক ১২২৩ এর সভাপতি ইসলাম উদ্দিন জ্ঞানী, মাওলানা সাইদুল ইসলাম, ইউনুস আহমদ, আবুল কাশেম আবুল প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh