শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল

মো : মহি উদ্দিন
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা জামায়াতের আমির মো: আবদুল হামিদ খানের সভাপতিত্বে এবং সেক্রেটারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী। প্রধান আলোচক ছিলেন মিছবাহুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শায়েখ মাহমুদুল হাসান।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীজির জীবনী নিয়ে বিস্তর আলোচনা করেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান এবং মৌলভীবাজার জামিয়া ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ আব্দুল হক।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থকদের উপস্তিতি ছিলো লক্ষনীয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh