শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক সচিবের মরদেহ উদ্ধার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

 

শ্রীমঙ্গলে বালিশিরা রিসোর্ট থেকে সাবেক এক সচিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদ। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ঢাকা জেলার দক্ষিণখান চালাবন এলাকার মৃত হাফিজ উদ্দিন মাস্টারের ছেলে সালাহ উদ্দিন মাহমুদ। তিনি সর্বশেষ শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৯ অক্টোবর) মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন তিনি। প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে বালিশিরা রিসোর্টে যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তার রুমে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ এসে বিকল্প উপায়ে জানালা দিয়ে ওই কক্ষে প্রবেশ করে। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই দিন এসএমই ফাউন্ডেশনের আরও কয়েকটি প্রোগ্রামে তার অংশগ্রহণ করার কথা ছিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সকালে আমরা তথ্য পেয়ে রিসোর্টে গিয়ে মরদেহ উদ্ধার করি। গতকাল রাত ১০টার পর থেকে আজ সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় তিনি মারা যান। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ওসি জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh