বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় বেশি দামে পণ্য বিক্রি, ৯ ব্যবসায়ী গুনলেন জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মৌলভীবাজারের কুলাউড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভাস্থ দক্ষিণবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানে তাকে থানার এসআই মোহাম্মদ আলীসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ৯ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় এবং পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণসহ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh