শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

এসবিপ্রধান হলেন রফিকুল ইসলাম

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

 

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন খোন্দকার রফিকুল ইসলাম। পুলিশের এই কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই দিন আরও পাঁচ ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করেছে সরকার।
নতুন এসবিপ্রধান খোন্দকার রফিকুল ইসলাম বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৮ আগস্ট তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।
মেধাবী, সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম ‘অদৃশ্য’ কারণে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল ও সংস্কারের ধারাবাহিকতায় রফিকুল ইসলামেরও মূল্যায়ন করেছে অন্তর্বর্তী সরকার।
গত ৩ সেপ্টেম্বর তিনি জিএমপি কমিশনার হিসেবে যোগ দেন। তার ৫১ দিনের মাথায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাকে এসবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

রাজবাড়ীর কালুখালীর তফাদিয়া গ্রামের কৃতী সন্তান রফিকুল ইসলাম এর আগে র‌্যাব-৬ এর পরিচালক ও খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পান তিনি।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা রফিকুল ইসলাম ১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh