রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ইসিএ’র সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
কমিটির সদস্য সচিব ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, এনজিও সংস্থা প্রতিবেশ প্রকল্পের ফিল্ড ডিরেক্টর মাজারুল ইসলাম জাহাঙ্গীর, প্রতিবেশ প্রকল্পের সিনএনএসআরের সাইট অফিসার মো. তৌহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক মো. খালেদ পারভেজ বখশ, আজিজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. জাহাঙ্গীর, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজুর রহমান মনির ও এনজিও সংস্থা সেন্টার ফর ন্যাচারেল রির্সোস স্টাডিসগভর্নেস অফিসার মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. শিমুল আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় ইসিএ’র উপজেলা ও ইউনিয়ন কমিটি পুনর্গঠন করে নিয়মিতসভা, গ্রাম সংরক্ষণ দল বিসিজির তদারকি, মৎস্য, কৃষি, পানিসম্পদ, বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট এনজিও সংস্থা সম্মিলিত সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কাজে এগিয়ে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh