শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

কুলাউড়ায় উরসের নামে অশ্লীলতা বন্ধের দাবি এলাকাবাসীর

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় উরসের নামে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধের দাবি জানিয়েছেন জেলা অশ্লীলতা দমন কমিটি। রবিবার (১ ডিসেম্বর) এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তারা।

অভিযোগ থেকে জানা যায়, প্রতি বছরের ১২ ডিসেম্বর হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের হজরত শাহ কালা (রহ.) মাজার প্রাঙ্গণে উরসের আসর বসে। সেখানে উরসের নামে বেহায়াপনা, মদ, গাঁজা, জুয়ার আসর ও অশ্লীল নাচ গানসহ অনৈতিক কাজ হয়। এমনকি উক্ত উরসকে কেন্দ্র করে বসা মেলাতে প্রতি বছর সংঘর্ষও হয়।

মেলায় উঠতি বয়সি ছেলে-মেয়েদের অবাধ বিচরণ ঘটে এবং এলাকায় চুরির আতঙ্ক সৃষ্টি হয়। এ উরস বন্ধের দাবি জানান সংশ্লিষ্টরা। লিখিত অভিযোগে বরমচাল ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গরা স্বাক্ষর করেন।

অভিযোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, কবি সুফি চৌধুরী, মোক্তাদির হোসাইন, হোসাইন আহমদ, মশাহিদ আলী, নাহিদ চৌধুরী, বাবলু খান, জাকির হোসেন ও আশরাফুল ইসলাম প্রমুখ।এ ব্যাপারে অশ্লীলতা দমন কমিটির প্রতিষ্ঠাতা মুফতি তাফাজ্জুল আরাবি বলেন, ইসলামের নাম দিয়ে বেহায়াপনা ও অনৈতিক কাজ করতে দেওয়া হবে না। এটা কোনো অবস্থাতেই ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নেবে না। যেখানে অনৈতিক কাজ হবে সেখানেই আমরা প্রতিবাদ করবো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh