রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কাতারে জালালাবাদ এসোসিয়েশনের নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক তাহের

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

 

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা শাহজাহান মিয়াকে সভাপতি ও আবু তাহের চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন।

এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি শাহজাহান মিয়া বলেন, গত ১৩ ডিসেম্বর সভার মাধ্যমে কাতারের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন কাতারের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে শ্রদ্ধেয় নির্বাচন কমিশনারগন এবং কাতারের বর্ষিয়ান মুরব্বিগণসহ বৃহত্তর সিলেট বিভাগের কাতার প্রবাসী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কাতারের অবস্থানরত সিলেট বিভাগের প্রবাসী ভাই বন্ধু সহ প্রধান নির্বাচন কমিশনার আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। আল্লাহ পাকের মেহেরবাণীতে যে ইজ্জত ,সম্মান ও ভালোবাসা পেয়েছি তা আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য অনেক বড় পাওয়া। তাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই,পাশাপাশি ধন্যবাদ জানাই কাতারস্ত প্রবাসী সমস্ত সিলেট বাসীকে আমি নগন্য একজন মানুষকে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করায় আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh