বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

কুলাউড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন 

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাকিচার এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষিতে বিপ্লব ও স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সকলকে আহবান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিন চৌধুরী প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ব্লক প্রদর্শনীর ৫০ একর জমিতে সমলয় কার্যক্রম শুরু করে ট্রেতে চারা তৈরি করা হয়েছে। বর্তমানে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করা হবে এবং পরবর্তীতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh