সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে ৩টি ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধে ৩টি ট্রাক জব্দ করা করেছে প্রশাসন।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ট্রাক জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান,  কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায়  প্রায়ই কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে দিলদারপুর চা বাগান এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি ভর্তি ৩টি ট্রাক জব্দ করা হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থলে সরাসরি কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যায়নি। জব্দ ট্রাকগুলো সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে রাখা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh