শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আব্দুল হান্নান (৫৬) ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮ টা ৪৫ মিনিটে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেল ৫টায় কুলাউড়া সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হান্নান গত মঙ্গলবার হঠাৎ অসুস্থতা অনুভব করলে পৌর শহরের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসক আব্দুল হান্নানকে বৃহস্পতিবার বাসায় নেওয়ার পরামর্শ দেন। বাসায় থাকা অবস্থায় শুক্রবার ভোররাতে তিনি ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিলে সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে আব্দুল হান্নানের মৃত্যুর খবরে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শিক্ষকতার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh