শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কুলাউড়া সীমান্তে বাংলাদেশী যুবককে কুপিয়ে হত্যা করলো ভারতীয় নাগরিকরা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারে কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আহাদ আলী বলে জানিয়েছেন কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শারমিন ফারহানা জেরিন ।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, রবিবার দুপুরে জায়গাসংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি বাসিন্দা আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক আত্বীয়তা রয়েছে। তবে জায়গা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধে রয়েছে কিনা তা জানা নাই। ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ বাংলাদেশের ভেতরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কুলাউড়া অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার জানান, লাশ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh