মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় রাজাপুর সেতু রক্ষায় আগামীকাল মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

 

কুলাউড়ায় সেতু রক্ষাসহ বিভিন্ন দাবিতে আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) ‘রাজাপুর সেতু’ এলাকায় মানববন্ধনের ডাক দিয়েছে ৩ ইউনিয়নবাসী। এদিন সকাল ১০টায় হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের অন্যতম নেতা ফয়জুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজাপুর সড়ক সেতু সংলগ্ন এলাকা থেকে বালুমহাল ইজারা স্থায়ীভাবে বন্ধ করা, সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা এবং রাজাপুর ও ধলিয়া বেড়িবাঁধের কাজের অগ্রগতির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

দীর্ঘদিনের অবহেলিত দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী এলাকাবাসীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে উপস্থিত হয়ে সফল করার আহবান জানান।

তিনি আরও জানান, প্রায় ৪ বছর আগে সেতুর নির্মাণকাজ শেষ হলেও উভয় পাশের সংযোগ সড়ক এখনও পর্যন্ত নির্মিত না হওয়ায় ৩ ইউনিয়নের বাসিন্দারা উপজেলার সাথে যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

৩৪ কোটি টাকায় নির্মিত সেতুটি চালু হওয়ার আগেই বালু মহালদাররা সেতু সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের কারণে বর্তমানে সেতুটি ধসে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh