সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে

কুলাউড়া থানার সুজন তালুকদার ও আলীম জেলার শ্রেষ্ঠ এস আই মনোনীত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার এস আই (উপ পরিদর্শক) সুজন তালুকদার ও আব্দুল আলীম।
অভিন্ন মানদন্ডের আলোকে জানুয়ারী মাসের জেলার মধ্যে সর্বোচ্চ আসামী গ্রেফতার করায় শ্রেষ্ঠ আসামী গ্রেফতারকারী অফিসার হিসেবে কুলাউড়া থানার এস আই সুজন তালুকদার এই স্বীকৃতি পান।
এছাড়া কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা  ( ১১ ফেব্রুয়ারী ) মঙ্গলবার সকালে জেলা পুলিশের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদ পত্র তুলে দেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম।

কল্যাণ সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক।
পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া বিগত কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলো নিয়ে গৃহিত ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এক প্রতিক্রিয়ায় এসআই সুজন তালুকদার বলেন, আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার এম কে এইচ  জাহাঙ্গীর হোসেন পিপিএম স্যার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান স্যার ও অফিসার ইনচার্জ মোঃ গোলাম আপছার স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। গত জানুয়ারী মাসে নিয়মিত মামলায় সর্বোচ্চ আসামী গ্রেফতার করায় আমি এই সীকৃতি পেয়েছি, আগামীতে এই ধারাবাহিকতা রাখতে বিগত দিনের মতো সব সময় কাজ করে যাবো ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:গোলাম আপছার বলেন- আমার থানায় দুইজন অফিসারের শ্রেষ্ঠত্ব অর্জনে আমি আনন্দিত। থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। অপারেশন (ডেভিল হান্ট) আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে কাজ করে যাচ্ছি । এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh