বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় গ্রীনভিউ হাসপাতালের যাত্রা শুরু বৃহস্পতিবার 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
 মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রীনভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মো. ইসলাম উদ্দিন বলেছেন, অত্র অঞ্চলের জনগণের সাথে সুখেদুঃখে থাকার ইচ্ছা পোষণ করে কুলাউড়ায় হাসপাতাল চালু করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ হাসপাতালের উদ্বোধন হবে। তিনি বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে মানুষের নিকট স্বল্পমূল্যে ও উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। কুলাউড়া অঞ্চলের পাঁচ লক্ষাধিক মানুষ স্বাস্থ্যসেবায় একদিকে অবহেলিত ও অপরদিকে মৃত্যুর ঝুঁকি ও অর্থের অভাবে সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। যেহেতু আমার বাড়ি কুলাউড়ায়। তাই আমি আমার এলাকার অবহেলিত ও অসহায় মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ গ্রহণ করেছি।
২৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে উত্তরবাজারস্থ হাসপাতাল ভবনে কুলাউড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি হাসপাতালের সেবার বিষয় উল্লেখ করে বলেন, অসহায় ও গরিব রোগীদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা থাকবে। হাসপাতালের ফার্মেসি থেকে ওষুধ ক্রয়ের ব্যবস্থা রয়েছে ন্যায্যমূল্যে। আগামীতে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য এ হাসপাতাল থেকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের ও বাইরের ডাক্তারের পরামর্শ নিয়ে মানসম্পন্ন চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সুবিধাবঞ্চিত অত্রাঞ্চলের মানুষ যাতে এ হাসপাতাল থেকে সুচিকিৎসা নিতে পারে সে ব্যাপারে তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, পৌর আমির রুহুল আমিন রইয়ব , সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী,  ভূকশিমইল ইউনিয়নের নায়েবে আমির আতিকুর রহমান, হাসপাতালের অন্যতম পরিচালক যুক্তরাজ্য প্রবাসী ফারুক উদ্দিন আহমদ, ব্যবস্থাপনা পরিচালক মোতাব্বির হোসেন তুলা প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh