মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

মৌলভীবাজারে সাংবাদিক শাহজাহানের উপর দু*র্বৃত্তদের হা*মলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

 

মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য মো: শাহজাহান মিয়ার এর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করে।

মঙ্গলবার ১৮ মার্চ অনুমান রাত সাড়ে ৯ টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল জামে মসজিদের ওজু খানার ভেতর ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হয়ে পাশের অজু খানায় যান। অজু খানার সবদিক লোহার গ্রীল দিয়ে আটকানো। শুধু পূর্বদিকে প্রবেশের গেইট রয়েছে। অজু খানায় প্রবেশের পর উৎপেতে থাকা ৮-১০ জন কিশোর ও যুবক তার পেছন দিয়ে প্রবেশ করে। এসময় মুঠোফোনে থাকা ছবি দেখে দুর্বৃত্তরা সাংবাদিক শাহজাহানের উপর হামলা চালায়। শাহজাহানের চিৎকারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে পাশে থাকা হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলাকারীদের প্রত্যেকের মুখে মাস্ক পড়া ছিল। তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আমরা হাসপাতালে গিয়ে উনাকে দেখেছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh