রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

আব্দুল আহাদ
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। চাকুরী জাতীয়করণ এবং শতভাগ উৎসবভাতা প্রদানের দাবিতে বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার ৩৫টি প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল আহমদ, হাজিপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান শেফুল ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা মুজিব বর্ষে দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখার আহ্বান জানান। জাতির জনক শেখ মুজিবুর রহমান এদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক ঘোষণায় সরকারি করে শিক্ষার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তেমনি তাঁরই সুযোগ্য কন্যা আরেকটি ইতিহাস রচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh