সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ ‘কুলাউড়া থানা’ মনোনীত।

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

­মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিতে অভিন্ন মানদণ্ডের আলোকে কুলাউড়া থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মনোনীত করেছে জেলা পুলিশ।

রবিবার (০৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় সেরা থানা হিসেবে কুলাউড়া-কে পুরস্কৃত  করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সভা উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুজাহিদুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহীদুল হক মুন্সীসহ মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ অফিসারবৃন্দ।

অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভা শেষে জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য অভিন্ন মানদন্ডের আলোকে জানুয়ারী ২০২২ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয় কুলাউড়া থানাকে। পরে পুরষ্কার হিসেবে পুলিশ সুপার ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh