বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে উপদেষ্টা কবির সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি সংহতি বার্তা হস্তান্তর করেন। উপদেষ্টা জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে রয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রিয়াদে  সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

বিশেষ করে অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও বৈচিত্র্যময় করতে বাংলাদেশের গভীর আগ্রহ প্রকাশ করেন তিনি।

উপদেষ্টা আরও জানান, দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ ও যুবরাজকে তাদের সুবিধামতো বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সৌদি উপমন্ত্রী উপদেষ্টা কবিরকে উষ্ণভাবে স্বাগত জানান এবং এ অঞ্চলের সংকটময় সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh