রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া পৌর শহরে উচ্ছেদ অভিযান, জরিমানা 

আবদুল আহাদ
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কের দুই পাশে অবৈধ দখল ও স্থাপনা অপসারণের লক্ষে এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌরসভা আইনে অবৈধ দখলকারীদের ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও তা আদায় করা হয়।

জানা যায়, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের নিরাপদে চলাচলের সুবিধার্থে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর থেকে কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে দখলকারীদের মধ্যে কয়েকজনকে আর্থিক দণ্ডে দণ্ডিতও করা হয়েছে। জনস্বার্থ ও জনপ্রয়োজনে পরিচালিত পৌর কর্তৃপক্ষের প্রশংসনীয় এ অভিযানে সহায়তা করে কুলাউড়া উপজেলা ও থানা প্রশাসন।

অভিযানকালে উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সজল মোল্লা, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষণ রায়,পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামসহ অন্যান্যরা।

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ জানান, জনদূর্ভোগ লাঘব এবং সাধারণ পথচারীদের নিরাপদে চলাচলের ব্যবস্হাসহ কুলাউড়া পৌরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচলের পথ স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh