রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ছড়া থেকে যুবকের লাশ উদ্ধার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পানপুঞ্জি এলাকায় ৩০ মার্চ বুধবার রাত সাড়ে ৮টায় সিরাজ মিয়া (৩৬) নামক এক যুবকের লাশ পাওয়া গেছে। নিহত সিরাজ কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের ফিরোজ আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, ইছাছড়া পানপুঞ্জির মিশনের কাছে আন্ডরখালে রাত ৭টায় লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নেতৃতে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায় , সিরাজ মিয়া বিভিন্ন পানপুঞ্জি থেকে কলা কিনে এনে বাজারে বিক্রি করতো। প্রতিদিনের মতো বুধবার সকালে পানপুঞ্জি থেকে কলা এনে স্থানীয় জামরতল বাজারে রেখে আবার পানপুঞ্জির উদ্দেশ্যে চলে যায়। রাতে ইছাছড়া পানপুঞ্জির খৃস্টিয়ান মিশনের নিচে স্থানীয়রা আন্ডরখালে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান সিরাজের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh