রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাপা চেয়ারম্যান

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়েছেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।মঙ্গলবার (১২ এপ্রিল) জাপা চেয়ারম্যানের একান্ত সচিব প্রধানমন্ত্রীর দফতরে নববর্ষের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

জাপার চেয়ারম্যান প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেয়ারম্যানের একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব হাত থেকে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh