বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা

নিউমার্কেটে ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় শনাক্ত ১

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

রাজধানীর নিউমার্কেটে ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় হেলমেট পড়া এক যুবক রামদা দিয়ে ডেলিভারি ম্যান নাহিদকে কুপিয়ে হত্যা করেছে। হেলমেট পরা ওই যুবককে শনাক্ত করেছে পুলিশ। তার নাম রাব্বী।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র জানায়, নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় নিহত নাহিদ ও মোরসালিনকে কোপানো মোট ৩ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে নাহিদকে কুপিয়েছে দুই যুবক। দুইজনের একজন হচ্ছেন রাব্বী। রাব্বী ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। সে ঢাকা কলেজের নর্থ হলে থাকে। তার পরিচয় নিশ্চিত হয়েছে ডিবি। নাহিদকে কোপানো আরেক যুবকের চেহারা স্পষ্টভাবে দেখতে পাওয়া গেলেও তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে ডিবি পুলিশ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh