সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ৮ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলায় ওয়ারেন্ট ভুক্ত ও পলাতক ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার উত্তরবাজারের মৃত রুশন আলীর ছেলে মো. মুমিন আলী, ব্রাহ্মণবাজারের হিংগাজিয়া চা বাগানের রাধা রবিদাসের ছেলে রাজু রবিদাস, পৃথিমপাশার সম্মান গ্রামের কমরু মিয়ার ছেলে সালেক মিয়া, একই গ্রামের হুসমত মিয়ার ছেলে সুফিয়ান মিয়া, জয়চণ্ডীর মেরিনা চা বাগানের সইক মিয়ার ছেলে সোহেল মিয়ার, একই বাগানের রইক মিয়ার ছেলে রুবেল মিয়া, পৃথিমপাশার মৃত সোনাই উল্লার ছেলে শবন উদ্দিন ও একই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত সালেক হোসেনের ছেলে মো. মালিক হোসেন।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিভিন্ন এলাকা থেকে পলাতক সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন , গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh