মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

কুলাউড়ায় স্বেচ্ছায় দেয়াল ভেঙ্গে দিলেন এলাকাবাসী

আব্দুল আহাদ
  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকায় জলাবদ্ধতা দূরীকরণের লক্ষে পরিকল্পিত ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। পৌর এলাকার উপজেলা চত্তর থেকে আহমদাবাদ মাদ্রসা হয়ে মরা গুগালি খাল পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণের লক্ষে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়। কাজ শুরু হলে পাড়ার লোকজন স্বেচ্ছায় নিজেদের বাসা-বাড়ির দেয়াল ভেঙ্গে দিয়ে রাস্তা প্রসস্থ করণ ও পরিকল্পিত ড্রেন নির্মাণে পৌর কর্তৃপক্ষকে সহায়তা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মন্জুরুল আলম চৌধুরী খোকন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাইয়ুম চৌধুরী ও সহকারি প্রকৌশলী মো. কামরুল হাসান প্রমুখ।
এ বিষয়ে পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ জানান, দীর্ঘদিন থেকে নানা সমস্যায় জর্জড়িত এ পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়েছে। রাস্তা প্রসস্থকরণ, পরিকল্পিত কালভার্ট ও ড্রেন নির্মাণসহ নানা রকমের কাজ করানো হচ্ছে। পৌর এলাকার উত্তরাংশের জলাবদ্ধতা দূরীকরণের লক্ষে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছায় নিজেদের দেয়াল ভেঙ্গে দেওয়াসহ সার্বিক সহযোগীতা করছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh