শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় হাকালুকি হাওরস্থ জলমহালে অবৈধভাবে জাল দিয়ে মাছ শিকার,ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর , এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। এর আয়তন ১৮,১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪,৪০০ হেক্টর, কুলাউড়া উপজেলায় এই  বৃহৎ হাওর হাকালুকি, হাওরের বড় একটি কুলাউড়া অংশে, হাকালুকি হাওরের চকিয়া বিল” জলমহাল এবং “মৈষা মারা বিল” জলমহালের নিকটবর্তী “ফানাই নদী” তে অবৈধ ভাবে জাল দিয়ে জলমহাল গুলিতে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ২২ অক্টোবর শনিবার দুপুরে কুলাউড়ার হাকালুকি হাওড়স্থ “হাওয়া বর্ণি সিংরাজুড়ী ও ফুটবিল গ্রুপ ফিশারি” জলমহাল, “চকিয়া বিল” জলমহাল এবং “মৈষা মারা বিল” জলমহালের নিকটবর্তী “ফানাই নদী” তে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নদীতে স্থাপিত ০৫ টি স্থায়ী প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। পাশাপাশি নদীতে স্থায়ী প্রতিবন্ধকতা তৈরিতে ব্যবহৃত প্রায় ১৫,০০০ (পনের হাজার) মিটার অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ মেহেদী হাসান,এবং সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, কুলাউড়া জনাব মোহাম্মদ আবু মাসুদ এবং কুলাউড়া থানা পুলিশের একটি দল।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ভূমি মো: মেহেদী হাসান বলেন, অবৈধ ভাবে যাহারা জলমহালে নিষিদ্ধ  জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে এ  ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh