বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী

নিখোঁজের ২৪ ঘন্টার মধ্যে শিশুকে উদ্ধার করলো জুড়ী থানা পুলিশ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আরিফ আহমেদ নামে এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ। নিখোঁজ আরিফ জুড়ী থানার ডুমা বাড়ি গ্রামের মৃত এনাম উদ্দিন এর ছেলে।

পুলিশ ও ডায়রি সূত্রে জানা যায়, আরিফ আহমেদ (১৩) গোয়ালবাড়ি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল এবং মাদ্রাসা বোর্ডিং এ থাকতো। গতকাল ৬ নভেম্বর দুপুরে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে সে বের হয়ে যায়। কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় নিখোঁজ শিশুর চাচা জুড়ী থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
এ দিকে সাধারন ডায়রি হওয়ার পর পুলিশ দ্রুত নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য মাঠে নামে। সোমবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম জুড়ী বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান শিশুটিকে উদ্ধার করে তার অভিভাবকের কাছে ও হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh