রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কাতার বিশ্বকাপ বর্জনের ডাক দিয়েছে ফ্রান্স ও জার্মানি

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

নির্মাণশ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কাতার বিশ্বকাপ বর্জনের ডাক দিয়েছে ফ্রান্সের প্যারিস, মার্সেই সহ একাধিক শহর। ‘ফ্যান জোন’ না করাও ঘোষণা দিয়েছে দেশটির শহরগুলো। এ ছাড়া জার্মানির ফুটবল পানশালা গুলোও টিভি সম্প্রচার বন্ধ রেখেছে বার্লিন । সংশ্লিষ্টরা বিষয়টিকে কাতার বিশ্বকাপের নির্মাণশ্রমিক ও এলজিবিটি সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ হিসেবে আখ্যায়িত করেছেন।

ফিফা বিশ্বকাপের ২২তম আসরের স্বাগতিক কাতারকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে অন্যতম ‘প্রবাসী নির্মাণশ্রমিকদের মানবেতর জীবনযাপন’। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্লিনের ফারগো ফুটবল বারের মুখপাত্র জসচিক পেচ-এর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে বিশ্বকাপ আয়োজনের পক্ষে নই আমরা। তারা এমনভাবে নিজেদের তুলে ধরছে, যেটা আসলে তারা নয়। যেখানে যৌনজীবন মুক্ত নয়, সেখানকার খেলা দেখে আমরা উপভোগ করতে পারি না।

এ ছাড়া মার্সেইয়ের মেয়র বেনয়ট পায়ান এক বিবৃতিতে তার শহরে বিশ্বকাপ বর্জনের কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, কাতারের এই টুর্নামেন্টটা মানবিক ও পরিবেশগত বিপর্যয়ে মোড় নিচ্ছে। খেলা, বিশেষ করে ফুটবলের মাধ্যম যে মূল্যবোধ ছড়িয়ে পড়ার আশা আমরা করি, কাতার সেটির সঙ্গে সংগতিপূর্ণ নয়।

এদিকে মার্সেইয়ের মতো প্যারিস, লিল, বোর্দোও ‘ফ্যান জোন’ স্থাপন না করার ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh