বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আযহার মুনিম শাফিন
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।
উপজেলা স্কাউট সম্পাদক ও নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা পিআইও শিমুল আলী, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান প্রমুখ।
মেলায় উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক নানা উদ্ভাবন অনুষ্ঠানের অতিথিদের মুগ্ধ করে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কুলাউড়া সরকারি কলেজ, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ, লংলা আধুনিক মহাবিদ্যালয়, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বরমচাল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, ভাটেরা উচ্চ বিদ্যালয় ও গজভাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh