বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়া থানার তাজুল ইসলাম জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার এএসআই মোঃ তাজুল ইসলাম। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় ১ম বারের মতো ভালো পারফরমেন্সের পুরস্কার স্বরূপ এএসআই মোঃ তাজুল ইসলামকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে নভেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় কুলাউড়া থানা এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন মোঃ তাজুল ইসলাম।

পুরস্কার হিসেবে কুলাউড়া থানার এএসআই মোঃ তাজুল ইসলামের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহসিনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ অফিসারবৃন্দ।

এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ এএসআই মোঃ তাজুল ইসলাম বলেন, আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্যার ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। গত নভেম্বর মাসে সাজা এবং ওয়ারেন্ট তামিলসহ মোট ৪১টি ওয়ারেন্ট নিষ্পত্তি হয়। এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ছিল।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh