সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিলের দাবি ফরাসি গণমাধ্যমের

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

ফ্রান্সের বিপক্ষে কাতার বিশ্বকাপের ‍রুদ্ধশ্বাস ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র হয়। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ১০৮ মিনিট গোল করে ফের আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। দুরন্ত আক্রমণে গোল দিলেন মেসি। ঠিক সেসময় উল্লাসে মাঠে নেমে পড়েন আর্জেন্টিনা দলের অতিরিক্ত খেলোয়াড়রা। এ নিয়ে আর্জেন্টিনার করা শেষ গোল বাতিলের দাবি তুলেছে ফ্রান্সের গণমাধ্যম এল একুইপ। তাদের দাবি, ‘অতিরিক্ত আবেগী হয়ে গোলের আগে মাঠে ঢুকে পড়েন দুই আর্জেন্টাইন ফুটবলার। নিয়ম অনুযায়ী গোলটি বাতিল হওয়ার কথা।’

ফিফার নিয়ম অনুযায়ী, কোনও গোল হওয়ার পর রেফারি যদি লক্ষ্য করেন গোলের আগেই অতিরিক্ত খেলোয়াড় মাঠে তাহলে গোল বাতিল করে পুনরায় খেলা শুরু করতে হবে। অতিরিক্ত খেলোয়াড় মাঠের যেখানে ছিলেন সেখান থেকে ফ্রি-কিকের মাধ্যমে খেলা শুরু হবে। গোলটি ভারে চেক হলেও অতিরিক্ত খেলোয়াড়ের মাঠে ঢোকার বিষয়টি চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি এল একুইপ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh