শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

 

মৌলভীবাজারের  কুলাউড়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তিনি মেলার সফলতা কামনা করে আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষ করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের আহবান জানান। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও র‌্যালিতে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।
সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় বিভিন্ন ধরনের কৃষি পণ্য ও কৃষি সামগ্রী স্থান পাচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh