শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কুলাউড়ায় রাইনের তীরে শুভসন্ধ্যা ভ্রমণ গল্প বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ভ্রমণ গল্প নিয়ে রচিত কবি ও লেখক মোস্তফা মহসীনের রাইনের তীরে শুভসন্ধ্যা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকেলে জিয়নকাঠি সাহিত্য সংসদের আয়োজনে লেখকের বাসায় আয়োজিত পাঠ-পর্যালোচনা কেন্দ্রিক সাহিত্য আড্ডা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় ও কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার উদ্দিনের সভাপতিত্বে বইটির বিভিন্ন দিক তুলে ধরে আলোকপাত করেন বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক এম. মছব্বির আলী। এসময় বক্তব্য রাখেন সংগঠক রফিকুল ইসলাম টিপু, লেখক ও সাহিত্যিক ভানু পুরকায়স্থ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক প্রাবন্ধিক মাজহারুল ইসলাম রুবেল, সুর শৈলির প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা পাবেল, ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিন, দৈনিক কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন লেখকের সহধর্মীনি রাজনগর সরকারি কলেজের প্রভাষক সাজেদা মহসীন। এসময় উপস্থিত ছিলেন লংলা আধুনিক মহা বিদ্যালয়ের প্রভাষক আতিকুল ইসলাম, আজকের দর্পন প্রতিনিধি নাজমুল বারী সোহেল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, প্রথম আলো বন্ধুসভা কুলাউড়ার কাওসার আহমদ সাব্বির, প্রত্যয়ে’র আজহার মুনিম শাফিন, অনুলিপি কুলাউড়া’র আশিকুল ইসলাম বাবু, কালের কণ্ঠ শুভসংঘের সাদিয়া জাহান, সামিয়া জাহান প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh