মৌলভীবাজারে নতুন ডিসি ড. উর্মি বিনতে সালাম

স্টাফ রিপোর্টার

 

প্রবাসী অধ্যুষিত পর্যটন জেলা মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের বৈঠক অনু বিভাগে কর্মরত ড. উর্মি বিনতে সালাম। তিনি এ জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসক। এর আগে নারী উপসচিব ড. নাজিয়া শিরীন এই জেলায় দায়িত্ব পালন করেন।
গতকাল রোববার (১২ মার্চ) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ শীঘ্রই  কার্যকর হবে।

প্রজ্ঞাপনে মৌলভীবাজার জেলায় ড. উর্মি বিনতে সালামকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর মৌলভীবাজারের বর্তমান জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

Theme Developed BY NewsFresh