শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

ঈদ শতাধিক হলে মুক্তি পাবে ‘লিডার, আমিই বাংলাদেশ’

মো: আব্দুল মালিক
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

ঈদে মানেই সিনেমা হলগুলোতে উৎসবের আমেজ, জমজমাট অবস্থা। আসন্ন ঈদে ঢালিউড তারকা শাকিব খানের নতুন কোন সিনেমা আসছে, সেটি জানার অপেক্ষায় ছিলেন ভক্তরা। শাকিবের এবারের ঈদের সিনেমা হতে যাচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’। এতে নায়কের সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি।

এরই মধ্যে সিনেমাটির পোস্টার নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে অন্তর্জালে। এবার নতুন সংবাদ হচ্ছে এই ঈদে শতাধিক হলে মুক্তি পাবে সিনেমাটি। আরটিভি নিউজকে এমনটাই জানিয়েছেন, চলচ্চিত্র পরিবেশনা ব্যবস্থাপক এম এম মঞ্জুর রহমান।

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, ১০০-এর বেশি হল পাবে ‘লিডার’। কারণ সারাবছর সিনেমা হলে শাকিবের ছবির চাহিদা অন্যরকম। তার নতুন ছবি না পাওয়ায় পুরাতন ছবি চালানো হয়। এক বছর পর হিরোর সিনেমা আসবে। সিঙ্গেল স্ক্রিনের প্রতিটি হল মালিকরা চাইবেন হিরোর ছবি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রত্যাশা রাখছি, ঈদে ‘লিডার’ ১০০-এর মতো হল পাবে।’

তিনি আরও বলেন, ‘গত বছরের ঈদে প্রায় দেড়’শ বন্ধ সিনেমা হল খুলেছিল। এবারও তেমন হবে। সেই হিসেবে প্রায় দুই শর মতো হলে ঈদের সবগুলো সিনেমা চলতে পারে। ঈদের এখনও অনেক দিন বাকি। রমজানে ম্যাক্সিমাম হল বন্ধ। এর মধ্যে আমরা সম্প্রতি সিনেমাটির বুকিং নেওয়া শুরু করেছি।’

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh