মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

কুলাউড়া চাচার হাতে ভাতিজা খুন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাতলামির প্রতিবাদ করায় আপন চাচা চন্দ্র গোয়ালা (৫০) এর ছুরিকাঘাতে খুন হয়েছেন সুনীল গোয়ালা (৩১) নামের এক চা-শ্রমিক। মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানের নতুন বস্তি এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত চা শ্রমিক সুনীল গোয়ালা চা-বাগানের বাসিন্দা কমল গোয়ালার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গাজীপুর চা বাগানের বাসিন্দা পরেশ গোয়ালার ছেলে চন্দ্র গোয়ালা মদ খেয়ে মাতলামি করে বাগানের লোকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তখন চন্দ্র গোয়ালার ভাতিজা সুনীল গোয়ালা বিষয়টির প্রতিবাদ করলে চাচা চন্দ্র গোয়ালা তাঁর সাথে বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে ভাতিজার প্রতি ক্ষিপ্ত হয়ে চন্দ্র গোয়ালা সুনীলকে তাঁর বাড়ির উঠোনে ছুরিকাঘাত করে খুন করেন। নিহত সুনীলের ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে আটটায় আসামী চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযান চালিয়ে হত্যাকারী চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। আর নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh