সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

কুলাউড়ায় নিষিদ্ধ ক্রীম বিক্রির অভিযোগ পাঁচ প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ পণ্য বিক্রয়ের অভিযোগে প্রসাধনী সামগ্রীর পাঁচটি প্রতিষ্ঠানকে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে ড্রিংকিং ওয়াটার নামীয় একটি প্যাকেটজাত ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন প্যাকেটজাত ড্রিংকিং ওয়াটার বাজারজাত করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাতে অভিযানে নামেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। এসময় শহরের মিলিপ্লাজায় অবস্থিত কুলাউড়া গিফট সেন্টার, ফাহিম অ্যান্ড পপি ডিপার্টমেন্টাল স্টোর, তারেক-তানিম ডিপার্টমেন্টাল স্টোর, আনোয়ার গিফট ও তাহমিদ অ্যান্ড তানজিলা গিফট সেন্টারসহ পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ‘রং ফর্সাকারী’ ক্রিম বিক্রির (গৌরি, চাঁদনী, ডিউ ও হোয়াইট পার্ল ব্র্যান্ডের) অপরাধে প্রত্যেকটিকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়। এদিকে পৌর এলাকায় অবস্থিত মাধবকুন্ড নামীয় একটি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন প্যাকেটজাত ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ২০ হাজার টাকা অর্থদ- করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
এছাড়াও কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজারস্থ বাজারের মাছ, মাংস, সবজি ও মুদি দোকানের ওজন যন্ত্রের পরিমাপ যাচাই করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সুমন, রাইসুল ইসলামসহ থানা পুলিশের একটি দল অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন, এ ধরণের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh