শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়া পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩

কুলাউড়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত প্রাক-বাজেট নিয়ে আলোচনা  করা হয়েছে। প্রস্তাবিত বাজেট হলো ৯১ কোটি ৩৩ লক্ষ ৭৩ হাজার ৩ শত ৩৩ পয়সা। এ উপলক্ষে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ ১ জুন (বৃহস্পতিবার) দুপুরে পৌর ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় প্রস্তাবিত প্রাক-বাজেট পেশ করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা পনির হোসেন মোল্লা। বাজেট নিয়ে আলোচনায় অংশ নেন কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও: ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া পৌরসভার প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু ও আতাউর রহমান চৌধুরী সোহেল, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নারী বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh