বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ৬ জন উদ্যোক্তা ও খামারীকে সম্মাননা প্রদান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

কুলাউড়ায় ৬ জন সফল উদ্যোক্তা ও খামারীকে সম্মাননা প্রদান করেছে হীড বাংলাদেশ। এ সময় সফল এসব খামারী ও উদ্যোক্তাকে ক্রেস্ট,সম্মানী ও সনদপত্র দেয়া হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টায় কুলাউড়া উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠান হয়।
হীড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সভাপতিত্বে ও কুলাউড়া হীড বাংলাদেশের কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা সোহেল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, কুলাউড়া হীড বাংলাদেশের শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, হীড বাংলাদেশের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.বর্মেন্দ সিনহা, কুলাউড়া উপজেলা বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম ও আব্দুল কুদ্দুস।
উপজেলার সফল উদ্যোক্তা খছরু মিয়া, লিটন দত্ত, সবিতা রাণী মালাকার, রোকেয়া বেগম, সুমন মালাকার ও জাকির হোসেন সহ খামারীরা অনুষ্ঠানে নিজেদের সফলতার
কথা তুলে ধরে তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে উদ্বুদ্ধ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh