শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় বাসার সামনে থেকে প্রাইভেট কার চুরি

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় বাসার সামনে থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদের প্রাইভেটকার যার নম্বর ঢাকা মেট্রো-গ ২৫-০১৮৪
চুরি হয়েছে। সোমবার (১০ জুলাই) ভোরে পৌর শহরের মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে।
চুরির ঘটনায় সোমবার দুপুরে গাড়ির মালিকের স্ত্রী রেজিয়া আহমেদ কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গাড়ি চুরির বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ জানান, সোমবার সারাদিন তার স্ত্রী গাড়ি নিয়ে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় ছিলেন।
রাতে কুলাউড়া শহরের বাসায় ফিরে গাড়ি বাসার সামনে পার্কিং করে রাখা হয়। ভোরে চোরেরা গাড়ির তালা ভেঙে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, গাড়িটি উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh