সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

চন্দন স্যার কুলাউড়ার শিক্ষাঙ্গন, ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন বটবৃক্ষ’

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
সদ্য প্রয়াত রাধেশ্যাম রায় চন্দন স্যার শুধু একজন নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেননা, তিনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক, একজন নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জীবদ্দশায় চন্দন স্যার শিক্ষার বিকাশের পাশাপাশি তিনি আদর্শ সমাজ গঠনে, ক্রীড়াঙ্গনের ও সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে উনার মেধা ও প্রতিভার আলো ছড়িয়ে কাজ করে গেছেন নিস্বাঃর্থভাবে। তিনি আপাদমস্তক ছিলেন একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থী, ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনে জড়িতদের কাছে  তিনি ছিলেন বটবৃক্ষ। চন্দন স্যারের চলে যাওয়াতে কুলাউড়ার শিক্ষাঙ্গন, ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনে যে শুন্যতা হয়েছে সেটি পূরণ হওয়ার নয়।’
মৌলভীবাজারের কুলাউড়ার প্রাচীনতম বিদ্যাপিঠ নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সদ্য প্রয়াত রাধেশ্যাম রায় চন্দনের স্মৃতিচারণ করতে গিয়ে নাগরিক শোকসভার বক্তারা এ কথাগুলো বলেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর)  সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে কুলাউড়া পৌর হলরুমে এ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ প্রমুখ।  শুরুতে শিক্ষক রাধেশ্যাম রায় চন্দনের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh