শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক’র পিতৃবিয়োগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের পিতা হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (৮০) ইন্তেকাল করেছেন। সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে তিনি সিলেট একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর ছেলে কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক বলেন, আমার বাবা ছিলেন একজন সাদা মনের মানুষ তিনি মুক্তিযোদ্ধা ছিলেন,  সিলেটের একটি  প্রাইভেট হাসপাতাল চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক’র  জানাযার নামাজ   (২৪ অক্টোবর) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ রেল গেইট এলাকার লস্করপুর গ্রামের লস্করপুর কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের নামাজের জানাযায় শরিক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়ের দাওয়াত জানিয়েছেন ওসি আব্দুছ ছালেক। পাশাপাশি ওনার পিতার জন্য সকলের কাছে তিনি দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh